Posts

Showing posts from March, 2020

"Arunachal Pradesh" - The Land Of Rising Sun (Ep-1)

Image
অরুনাচল প্রদেশ - উদীয়মান সূর্যের দেশ # পূজোর_ভ্রমণকাহিনী # প্রথম_পর্ব # যাত্রার_শুভারম্ভ Youtube video link :  https://youtu.be/vI5yIxkgxvQ ভ্রমণপিপাসু পরিবারে জন্মানোর সুবাদে ছোট থেকে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ানোর সৌভাগ্য আমার হয়েছে। কিন্তু দেশের উত্তর-পূর্ব প্রান্তটি পুরোটাই প্রায় অজানা অদেখাই রয়ে গেছে। হয়ত তার কারণ জায়গাটি সম্বন্ধে এখনও অনেকটাই আমাদের অজানা, তাছাড়া শুনেছি জায়গাটি খুবই খরচসাপেক্ষ তাই দেশের বাকি জায়গাগুলোর মতো এখানে যাবার ইচ্ছা কখনও সেভাবে হয়নি। এই বছরের (2019) প্রথমদিকেই বাবার কিছু বন্ধুরা মিলে অরুণাচল যাবার পরিকল্পনা সাজাচ্ছিলেন। তারা বাবা সহ তার পরিবার অর্থাং আমি আর মা কেও তাদের দলে যোগ করলেন। যেহেতু তখনও অরুণাচল সম্বন্ধে কোনো ধারনাই আমার ছিলনা তাই মন থেকে পুরোপুরি সায় দিতে পারছিলাম না। তবে পরবর্তীকালে internetর দৌলতে এবং বাবার এক বন্ধুর অরুণাচলের উপর লেখা বই পড়ে সেই জায়গাটি দেখার ইচ্ছা হতে লাগল। আস্তে আস্তে আমাদের দলের জনসংখ্যা বেড়ে দাঁড়ালো আট জন, শুধু তাই নয় আমাদের দলের আরও একটি বিশেষত্ব হল দলের প্রায় সবাই 60 র কোটা পার করে ফেলেছেন। সবার থেক...

Gangani The Grand canyon of West Bengal

Image
*গনগনিতে গ্রান্ড ক্যানিয়ন* Full video link : https://youtu.be/IFcWrnyQ2kg  কোনো এক শীতের রাতে যদি আপনাকে লেপ কম্বল পরিত্যাগ করতে হয় আর সূর্য ওঠার আগেই ছুটতে হয় স্টেশনে ট্রেন ধরতে তাহলে অবশ্যই আপনি নিজেকে দুনিয়ার সবচেয়ে দূর্ভাগা মনে করবেন এটাই স্বাভাবিক। কিন্তু যদি এই কষ্টের বিনিময়ে আপনি পৌছতে পারেন চাঁদের পাহাড়ে তাও আবার মাত্র 2-3 ঘন্টার মধ্যে তাহলে?  চাঁদের পাহাড় ব্যাপারটা আমাদের কল্পনায় আছে সেই ছোট্টবেলা থেকে তাই সেই কল্পনার সাথে বাস্তবের কোনো জায়গার অল্প সাদৃশ্য পেলেই আমরা সেটাকেই আমাদের চাঁদের পাহাড়ের আখ্যা দিয়ে থাকি। এক্ষেত্রেও তার কিছু ব্যতিক্রম হয়নি।  সকালে আড়মোড়া ভাঙতে ভাঙতে হাওড়ার সাঁতরাগাছি স্টেশন থেকে সকাল 6.25 এর রূপসী বাংলা এক্সপ্রেস ধরে আমরা 9.30 টার মধ্যেই পৌঁছে গেলাম পূর্ব মেদিনীপুরের গরবেতা স্টেশনে। সেখান থেকে টোটো করে মাত্র 15 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম গনগনিতে যা পশ্চিমবঙ্গের সবথেকে বড় ক্যানিয়নের জন্য বিখ্যাত। বহু বছর ধরে শীলাবতী নদীর ক্ষয়কার্যের ফলে এক অপরূপ সুন্দর ভূমিরূপ তৈরী হয়েছে। লাল মাটির সেই ভূমিরূ...

Celebrating Basanta Utsab 2020 II Happy Holi To all

Image