Posts

Showing posts from 2020

"Arunachal Pradesh" - The Land Of Rising Sun (Ep-5)

Image
অরুনাচল প্রদেশ - উদীয়মান সূর্যের দেশ # পূজোর_ভ্রমণকাহিনী # পঞ্চম_পর্ব # তাওয়াং_দর্শন তাওয়াঙের সূর্যদয় দেখার ইচ্ছা ছিল প্রবল সেই যেদিন থেকে ঠিক হয়েছিল এবারের গন্তব্য অরুণাচল। কি করে যে বেড়াতে এলেই হঠাং করে আমি early riser হয়ে উঠি সেটা এখনও রহস্যপূর্ণ। ভোর 5টায় উঠে বসে আছি, বাইরে সবে তখন আলোর রেখা দেখা দিচ্ছে। জানলার কাঁচ ভর্তি শিশিরের মধ্যে দিয়ে বাইরেটা দেখার চেষ্টা চলছে, কখন আসবেন তিনি। না তাকে দেখার জন্য কোনো view point এ যাবার দরকার নেই, কম্বল মুড়ি দিয়ে হোটেলের ঘরের জানলার কাছটুকু আসলেই দর্শন পাওয়া যাবে। পাওয়া গেলও তাই, কিছুক্ষনের প্রতিক্ষা শেষে দূরের পাহাড়ের পিছন থেকে উদয় হলেন, সত্যি আজকে 'the land of rising sun' এ আসার যথাযথ অর্থ খুঁজে পেলাম। দেখতে দেখতে আমাদের পুরো ঘর ভাসিয়ে দিল রবির সেই কিরণ। কিছু পরে সকলে তৈরী হয়ে breakfast করে বেড়িয়ে পড়লাম তাওয়াং দর্শনে। হোমস্টে থেকে বেড়িয়ে গাড়িতে 5 মিনিটের দুরত্বে পৌঁছে গেলাম ভারতের বৃহত্তম আর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মনেষ্ট্রীতে নাম "দি তাওয়াং মনেষ্ট্রী"। এই মনেষ্ট্রীর একটি তিবেতিয়ান ভালো নামও আছে- "Gaden Na...

Mother's Wax Museum

Image
*তারাদের আসর* youtube video link :  https://youtu.be/9WzpuB_STm8 পৃথিবীর বর্তমান পরিস্থিতির দরুন আজ আমরা সকলে গৃহবন্দি। সবসময়েই একটা অজানা আশঙ্কা আমাদের মনকে গ্রাস করে রেখেছে। এরকম অবস্থায় নি জেদের মন ও শরীরকে ভালো রাখার দায়িত্ব আমাদের নিজেদেরকেই নিতে হবে। তাই কিছুদিন আগের একটি ভ্রমণের কাহিনী গল্প ও ভিডিওর আকারে পরিবেশন করলাম। আশা করি সকলের ভালো লাগবে। শীতের এক সপ্তাহান্তে টুক করে ঘুরে এসেছিলাম কলকাতার নিউটাউনের মাদার্স ওয়াক্স মিউসিয়ামে। সিকিউরিটি গার্ডের কাছে ব্যাগ জমা রেখে লিফ্টে করে পৌঁছলাম দুতলায়। সেখানে 250/- টাকার টিকিট কেটে ঢুকে পড়লাম মিউজিয়ামের ভিতর। ঢুকেই দর্শন পেলাম আমাদের জাতীর জনক গান্ধিজীর। হাতে লাঠি, পরনে সাদামাটা কাপড় আর মুখেচোখে তার ক্লান্তির ছাপ যেন ভারতের বর্তমান অবস্থার দরুন তিনি ভীষন চিন্তিত। তার পিছনেই আছেন রামকৃষ্ণদেব সারদামা, পাশে নিবেদিতা ও মাদার টেরেজা এবং সামনে বিবেকানন্দ। হঠাৎ মনে হল ভারতের সেই স্বর্ণযুগ যেন আবার ফিরে এসেছে।এক মিনিটের জন্য ভুলেই গেছিলাম যে এন...

"Arunachal Pradesh" - The Land Of Rising Sun (Ep-4)

Image
অরুনাচল প্রদেশ - উদীয়মান সূর্যের দেশ # পূজোর_ভ্রমণকাহিনী # চতুর্থ_পর্ব # দিরাং_টু_তাওয়াং_যাত্রা দিরাঙের দ্বিতীয়দিনের সকালে যখন ঘুম ভাঙল তখন সবে পুবদিগন্তে সূয্যি উঁকি দিচ্ছে। আগের দিনের বৃষ্টি বাদলার চিহ্নটুকু আকাশের কোনো কোণে নেই, সেখানে এখন ছেঁড়া ছেঁড়া মেঘগুলি পুরো দিরাং ভ্যালি জুড়ে আপন মনে নেচে বেড়াচ্ছে। সকালে তৈরী হয়ে breakfast পর্ব মিটিয়ে হোমস্টে ছেড়ে বেরোব এরকম সময়ে হোমস্টের মালিক এসে আমাদেরকে তাদের বাগানের কিছু কিউই ফল উপহার দিয়ে গেলেন। তাদের বাগানে সেই ফলের গাছ দেখেছিলাম বটে কিন্তু সেই ফল যে কিভাবে খেতে হয় সে বিষয়ে আমাদের কোনো ধারনাই ছিল না। তাই সেই ভদ্রলোকের উপরই দায়িত্ব পড়ল আমাদের এই ফলটির ব্যাপারে যথাযথ তথ্য দেওয়ার। বাড়ি ফিরে খেয়েছিলাম, খুবই অন্যরকম এক স্বাদ, না টক না মিস্টি। এখানকার বাজারে খোঁজ করলেও আশা করি পাওয়া যাবে। সকাল 9টা নাগাদ দিরাংকে বিদায় জানিয়ে আমরা বেড়িয়ে পড়লাম তাওয়াঙের উদ্দেশ্যে। অরুণাচলের সব জায়গাগুলির মধ্যে তাওয়াং অন্যতম তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। প্রায় 140 কিমি পথ যাত্রা করতে হবে সেখানে পৌঁছতে গেলে। ...