Gangani The Grand canyon of West Bengal
*গনগনিতে গ্রান্ড ক্যানিয়ন* Full video link : https://youtu.be/IFcWrnyQ2kg কোনো এক শীতের রাতে যদি আপনাকে লেপ কম্বল পরিত্যাগ করতে হয় আর সূর্য ওঠার আগেই ছুটতে হয় স্টেশনে ট্রেন ধরতে তাহলে অবশ্যই আপনি নিজেকে দুনিয়ার সবচেয়ে দূর্ভাগা মনে করবেন এটাই স্বাভাবিক। কিন্তু যদি এই কষ্টের বিনিময়ে আপনি পৌছতে পারেন চাঁদের পাহাড়ে তাও আবার মাত্র 2-3 ঘন্টার মধ্যে তাহলে? চাঁদের পাহাড় ব্যাপারটা আমাদের কল্পনায় আছে সেই ছোট্টবেলা থেকে তাই সেই কল্পনার সাথে বাস্তবের কোনো জায়গার অল্প সাদৃশ্য পেলেই আমরা সেটাকেই আমাদের চাঁদের পাহাড়ের আখ্যা দিয়ে থাকি। এক্ষেত্রেও তার কিছু ব্যতিক্রম হয়নি। সকালে আড়মোড়া ভাঙতে ভাঙতে হাওড়ার সাঁতরাগাছি স্টেশন থেকে সকাল 6.25 এর রূপসী বাংলা এক্সপ্রেস ধরে আমরা 9.30 টার মধ্যেই পৌঁছে গেলাম পূর্ব মেদিনীপুরের গরবেতা স্টেশনে। সেখান থেকে টোটো করে মাত্র 15 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম গনগনিতে যা পশ্চিমবঙ্গের সবথেকে বড় ক্যানিয়নের জন্য বিখ্যাত। বহু বছর ধরে শীলাবতী নদীর ক্ষয়কার্যের ফলে এক অপরূপ সুন্দর ভূমিরূপ তৈরী হয়েছে। লাল মাটির সেই ভূমিরূ...